সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

পুঁজিবাজারে কমেছে লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।  

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে  যথাক্রমে ১৩৬৯ ও ২২২৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৫৮০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৭২ কোটি টাকা কমেছে। আগের দিন ডিএসইতে ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২১টি কোম্পানির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান গুলো- বিএসসি, জেনেক্স, শাইনপুকুর সিরামিক, সী পার্ল, অরিয়ন ফার্মা, অলিম্পিক, ইস্টার্ন হাউজিং, অরিয়ন ইনফিউশন, জেমেনী সী ফুড ও বসুন্ধরা পেপার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১টির, কমেছে ৬৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৬০ লাখ টাকার।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit