সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিল দূর্বৃত্তরা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেয়ার পরেও পৈত্রিক জমির গাছ কেটে নিল দূর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের আবিরেরপাড়া (মিশনপাড়া) গ্রামের মৃত নাতালিশ সরেন এর ছেলে খ্রীষ্টফার সরেনের মিশনপাড়া গ্রামে ৪১শতাংশ জমি যার জেএল নং ১০০, দাগ নং- ৬৯৮, খতিয়ান নং- ২৯২, ডিপি- ১৩০। ওই জমিতে সে মেহগণির গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ৩০ বছর পূর্বে রোপন করে রাখে।

ওই জমির গাছগুলো একই গ্রামের মারিয়ামপুর মিশনের ইনচার্জ কেটে নেয়ার পায়তারা করলে খ্রীষ্টফার সরেন ঘোড়াঘাট নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নিকট গত ০১/২/২০২৩ তাং এ লিখিত অভিযোগ করে। এরপরেও শেষ রক্ষা হলো না।

মারিয়ামপুর মিশনের ইনচার্জ গত ৪ঠা ফেব্রুয়ারী দিনভর দূর্বত্তদের লাগিয়ে দিয়ে খ্রীষ্টফার সরেনের ২লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফি উল আলম এর সাথে ০১৭৬১৪৯৩৫৩৬ এ নম্বরে যোগাযোগ করা হতে তিনি মোবাইল ফোন গ্রহণ করেন নি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit