শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

প্রকাশ পেল ‘উনিশ ২০’-এর প্রথম গান ‘পাখি পাখি মন’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের রোমান্টিক সিনেমা ‘উনিশ ২০’-এ কাজ করছেন বিন্দু -শুভ। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে সিনেমাটি। ইতোমধ্যে চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সিনেমাটির ‘পাখি পাখি মন’ নামের একটি গান প্রকাশিত হয়েছে। গানে দেখা যাচ্ছে শীতের সকাল ভাগ করে নিচ্ছেন এক প্রেমিক যুগল। ঘুরে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এক মিষ্টি প্রেমের গল্পের আভাস মিলছে গানটিতে। ‘তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়’–এই পুরো গানটি খুব শিগগিরই প্রকাশ করা হবে।

১৩ বছর পর জুটি হয়ে কাজ করেছেন শুভ-বিন্দু। জানা গেছে, ‘উনিশ ২০’ হচ্ছে একটি জার্নির গল্প, যা ভালোলাগা, ভালোবাসা জাগাবে। এর আগে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। টিজার প্রকাশ পাওয়া মাত্রই পরিচালক মিজানুর রহমান আরিয়ানকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। প্রিয় এ জুটির নতুন কাজ দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে সিনেমাটি। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit