শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ভিন্নতা আনতে রেঁধে ফেলুন লেমন গার্লিক তেলাপিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : তেলাপিয়া মাছ সারা বছরই বেশ সস্তায় মেলে। বাঙালির ঘরে এই মাছের চাহিদাও বেশ। সাধারণত তেলাপিয়া মাছের ঝোল, ভুনাই বেশি খাওয়া হয়। তবে এগুলো ছাড়াও তেলাপিয়া মাছের আরও অনেক সুস্বাদু পদ বানানো যায়। আজ আমরা আপনাদের জানাব লেমন গার্লিক তেলাপিয়া তৈরির রেসিপি। যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তাদেরও ভাল লাগবে এই পদটি। তাহলে দেরি না করে ঝটপট রেসিপি জেনে চটপট বানিয়ে ফেলুন লেমন গার্লিক তেলাপিয়া।

লেমন গার্লিক তেলাপিয়া তৈরির উপকরণ

কয়েকটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ

পাতিলেবুর রস পরিমাণমতো

১ চামচ পাতিলেবুর খোসা কুরানো

তেল পরিমাণমতো

১ চামচ রসুন কুচি

১ চামচ ধনেপাতা কুচি

২ চামচ গোলমরিচ গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

লেমন গার্লিক তেলাপিয়া তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর মাছের গায়ে লবণ আর পাতিলেবুর রস মাখিয়ে রাখুন কিছুক্ষণ।

২) প্যানে অল্প তেল ব্রাশ করে মাছগুলো দিয়ে দিন।

৩) উপর থেকে পাতিলেবুর খোসা কুরানো, রসুন কুচি, ধনেপাতা কুচি, ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিন। সেই পিঠেও পাতিলেবুর খোসা কুরানো, রসুন কুচি, ধনেপাতা কুচি, ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।

৪) মাছ সেদ্ধ হলে ও পোড়াভাব ধরলে নামিয়ে নিন। ব্যস তৈরি লেমন গার্লিক তেলাপিয়া! গরম গরম পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit