শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক আশুলিয়ায় জিম্মি করে চাঁদা দাবি, পুলিশের সঙ্গে সুটার বাপ্পীর গোলাগুলি

‘পাঠান’ ঝড়ে পেছনে পড়ল আমিরের ‘দঙ্গল’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : পাঠান ঝড় যেন থামছেই না! প্রতিনিয়ত নিত্যনতুন রেকর্ড দুমরে মুচড়ে দিচ্ছে পাঠান। মুক্তির পর থেকে বক্স অফিসের শীর্ষ সব রেকর্ড এখন পাঠানের দখলে। এবার বক্স অফিসের আরেক রাজা আমির খানকেও পেছনে ফেলে দিল পাঠান। শাহরুখ খানের পাঠান হিন্দিতে মুক্তিপ্রাপ্ত সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে আমিরের দঙ্গলকে ছাড়িয়ে গেছে। এটি বিশ্বব্যাপী ৭২৯ কোটি রুপি আয় করেছে।

তবে দঙ্গল-এর সামগ্রিক বিশ্বব্যাপী সংগ্রহ এখনও শীর্ষে। সিনেমাটি বিশ্বব্যাপী ২ হাজার কোটি রুপি আয় করেছে। ২০১৭ সালে চীনা বক্স অফিসে তান্ডব চালিয়ে আমিরের দঙ্গল ২ হাজার কোটির ক্লাবে প্রবেশ করে। পাঠান শুধুমাত্র হিন্দি সংস্করণের দৌড়ে দঙ্গলকে হারিয়েছে।
আমির খানের দঙ্গল এখনো আন্তজার্তিক বক্স অফিসে শীর্ষ ভারতীয় সিনেমা

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা পাঠানের সর্বশেষ বক্স অফিস আয় তুলে ধরে টুইট করেছেন। সিনেমাটির প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস ও রমেশ বালার তথ্য মতে, পাঠানের সর্বশেষ সংগ্রহ ৮৮.৯২ মিলিয়ন অর্থাৎ প্রায় ৭২৯ কোটি রুপি। ভারতে এটি ৪৫৩ কোটি আয় তুলে নিয়েছে এবং বিদেশে ২৭৬ কোটি সংগ্রহ করেছে। আমিরের দঙ্গলের ভারতে হিন্দি সংস্করনে আয় ছিল ৩৭৪ কোটি রুপি। রমেশ বালা টুইট অনুসারে, পাঠান ২য় শনিবার ভারতে আনুমানিক ২২ কোটি রুপি আয় করেছে। এদিন আমিরের দঙ্গলকে অতিক্রম করে ভারতে সর্বকালের শীর্ষ হিন্দি সিনেমা হয়ে উঠেছে পাঠান।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit