বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

নরসিংদীতে বিক্রির সময় ৬ চোরাই মোটরসাইকেলসহ ৩ জন গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার মরজাল থেকে তাদের করা হয়। রোববার দুপুরে তাদের আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূইয়ার ছেলে জুবায়ের ভূইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. পাভেল (২৫) ও আল-আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচায় জড়িত। শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬ টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্য হাজির হয়।

গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যায়। এসময় ৬ টি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি সাথে থাকা মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit