রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

নরসিংদীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে আগুনে জলসে দেওয়ার অভিযোগ

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে শিখা (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর শরীরে আগুনে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ ওই গৃহবধূকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরের পশ্চিমকান্দা মহল্লার শিয়াইল্যা পুকুর পাড়ের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই বছর আগে পলাশের জিনারদী এলাকার শিখার সঙ্গে নরসিংদীর পশ্চিমকান্দা মহল্লার শিয়াইল্যা পুকুর পাড়ের কাজল সাহার বিয়ে হয়। গতকাল সন্ধ্যা ৭টা দিকে কাজলের বাড়ির ভেতর থেকে নারী কণ্ঠের চিৎকার শুনতে পান এলাকাবাসী।

এসময় বাড়ির গেইট ভেতর থেকে বন্ধ করে রাখেন বাসিন্দারা। প্রায় ২ ঘণ্টা পর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ অবস্থায় শিখাকে বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসেন স্বামী কাজলসহ পরিবারের অন্যরা। পরে এলাকাবাসীর সহায়তায় শিখাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শিখাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী জানান, শিখা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এ ঘটনার সম্পর্কে তেমন কিছু জানি না। তবে বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit