রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পোশাক চুরির অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View

বিনোদন ডেস্ক : এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ক্লোয়ি চেরি। টিন ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’য় ফেয়ি চরিত্র করে প্রশংসা কুড়ান তিনি। 

তবে এবার পোশাক চুরির অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন তিনি।গত ডিসেম্বরে ঘটে যাওয়া চুরির ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ক্লোয়িকে। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রীর প্রতিনিধি। 
অভিযোগ উঠেছে, ক্লোয়ি পেনসিলভানিয়ার স্থানীয় এক দোকান থেকে গত ২৭ ডিসেম্বর ২৮ ডলারের একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান। পরে পোশাকটির মূল্য পরিশোধ করেননি, ফেরতও দেননি।

মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের কাছে দোকানের এক কর্মচারী জানিয়েছেন, একটি জামা নিয়ে ট্রায়াল রুমে যান ক্লোয়ি। ক্লোয়ি যে গত ডিসেম্বরে তাদের দোকানে ঢুকেছিলেন, সেই ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। 

গণমাধ্যম সূত্রগুলো আরও জানিয়েছে, ক্লোয়ি পুলিশের কাছে পোশাক নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে পরে তিনি পোশাকটি ফেরত দেন বলে জানিয়েছেন।

চুরির অভিযোগ অস্বীকার করে দেওয়া এক বিবৃতিতে ক্লোয়ি চেরির প্রতিনিধি বলেন, গত ডিসেম্বরে পোশাক কেনা নিয়ে সন্দেহ হয়। বলা হচ্ছে, আমার মক্কেল ক্রেডিট কার্ডে ঠিকমতো মূল্য পরিশোধ না করেই জামাটি নিয়ে গেছে, যা সত্যি নয়। সম্ভবত স্থানীয় দোকানটি তারকার নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছে।

আগামী ১ মার্চ মামলাটির শুনানি হবে।

 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit