মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বিমানবন্দরে কী কথা হলো শাকিব খান-মালিকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : একই বিমানে এসেছেন, অথচ দেখা হয়নি দুজনের। অবশেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেখা। সেখানেই কুশলাদি বিনিময় করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। আলাপচারিতায় উঠে আসে দুজনের দু-অঙ্গনের নানা বিষয়।

গত ১৪ জানুয়ারির কথা, শাকিব খান ঢাকা ছাড়েন দুবাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে। সেখানে অনুষ্ঠান শেষে নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেন কয়েক দিনের জন্য। প্রয়োজনীয় কাজ সেরে আবার আসেন দুবাইয়ে। পরে দুবাই থেকে একই বিমানে ঢাকায় পৌঁছেন তারা। কিন্তু দুবাই বিমানবন্দর কিংবা বিমানে দেখা হয়নি তাদের। অবশেষে দেখা মেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে।

দেখা হতেই একে অপরের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন শাকিব ও শোয়েব। এ সময় বাংলাদেশি নায়ক পাকিস্তানি ক্রিকেটারকে বলেন, আমরা তো একই ফ্লাইটে ছিলাম। জবাবে শোয়েব বলেন, সেটাই তো দেখছি। তিনি বলেন, আমি ছিলাম বিজনেস ক্লাসে। এ সময় শাকিব বলেন, আমার টিকিট করা ছিল ফার্স্ট ক্লাসে, তাই দেখা হয়নি।

প্রসঙ্গত, ওই সময় রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে ঢাকায় আসছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ওইদিন রংপুর রাইডার্সের একজন কর্মকর্তা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে শাকিব খানকে দেখিয়ে  শোয়েব মালিককে বলেন, উনি শাকিব খান, বাংলাদেশের নাম্বার ওয়ান ফিল্ম সুপারস্টার।

এ সময় শোয়েব মালিক বলেন, আমি তাকে চিনি। পাকিস্তানি ক্রিকেটার উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে বললেন, শাকিব ভাই, কেমন আছেন? আপনি না যুক্তরাষ্ট্রে ছিলেন?

জবাবে শাকিব খান বলেন, আমি ভালো আছি। কিন্তু আমি যে যুক্তরাষ্ট্রে ছিলাম, সেটা আপনি জানলেন কীভাবে? পাক ক্রিকেটার বলেন, আমি জেনেছি। এর পর দুজনের মধ্যে হাসাহাসি।

প্রাথমিক পরিচয়পর্ব শেষ করে মিনিট পাঁচেকের মতো কথাও বলেন দুজন। সেখানে একে অপরের কুশলাদি জানতে চান। এ ছাড়া আলোচনায় চলচ্চিত্র ও ক্রিকেট প্রসঙ্গে নানা কথা উঠে আসে।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit