কলেজে ভর্তির চতুর্থ ধাপের আবেদন ৬ ফেব্রুয়ারি
Reporter Name
-
Update Time :
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
৯৫
Time View
ডেস্ক নিউজ : একাদশ শ্রেণিতে ভর্তিতে চতুর্থ ও শেষবারের মতো অনলাইনে আবেদনের সুযোগ দিয়েছে আন্ত সমন্বয় শিক্ষা বোর্ড। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
গতকাল বৃহস্পতিবার আন্ত সমন্বয় শিক্ষা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি তারা এই ধাপে আবেদন করতে পারবে।
আবার যেসব শিক্ষার্থী ভর্তির চূড়ান্ত সুযোগ পেয়েও কোনো কারণে নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি তারাও আবেদন করত পারবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদন যাচাই শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এ পর্যায়ে ভর্তির ফল প্রকাশ করা হবে ১২ ফেব্রুয়ারি।
কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৮
Please Share This Post in Your Social Media
More News Of This Category