শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

আখাউড়ায় তিন টিকেট কালোবাজারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন টিকেট কালোবাজারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে  এ জরিমানা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চরনারায়নপুরের মৃত নুরুল ইসলামের পুত্র হিরন মিয়া (৩৯), পৌরশহরের বড় বাজার এলাকার মজিবুর রহমান (৪৫) ও তারাগন এলাকার জসিম উদ্দিন (৩৫)। এর আগে সকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা ও আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে রেলওয়ে ষ্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৫১টি আসনযুক্ত টিকেট উদ্ধার করা হয়।

আদালত সূত্রে আরও জানা যায়, একটি কালোবাজারি চক্র দীর্ঘ দিন ধরে যাত্রীদেরকে জিম্মি করে উচ্চ মূল্যে টিকেট কালোবাজারি করে আসছে। এদের কারণে সাধারণ যাত্রীরা টিকেট ক্রয় করতে পারছে না। আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহাত থাকবে।

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit