রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

যে সফলতা দিয়ে বছর শুরু করলেন পুজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : বর্তমানে পূজা ব্যস্ত দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে ‘এসএসএমবি ২৮’ ছবির শুটিংয়ে। ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্স ৮১ কোটি রুপি দিয়ে ছবির স্বত্ব কিনে নিয়েছে। সালমান খান থেকে মহেশ বাবু—বছরটা যেন পূজা হেগড়ের। এ বছরই মুক্তি পাচ্ছে অভিনেত্রীর দুটি বড় বাজেটের সিনেমা। আগামী ২১ এপ্রিল ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সিনেমাটির টিজার মুক্তি পেল গত ২৫ জানুয়ারি। টিজারেই আলো ছড়িয়েছেন পূজা।  

পূজা তার কলেজজীবন থেকেই ফ্যাশন শোতে অংশ নিতেন। কলেজজীবন থেকেই তার মডেলিং ক্যারিয়ারের যাত্রা শুরু। ২০০৯ সালে ‘মিস ইন্ডিয়া ট্যালেন্টেড’-এর খেতাব জেতেন তিনি। পরের বছর তিনি ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০১০’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এ ছাড়া তিনি সে বছরই ‘মিস ইন্ডিয়া সাউথ গ্লামার্স-২০১০’-এর মুকুট জেতেন। 

পূজা ২০১২ সালে তামিল সিনেমা ‘মুগামুদি’র মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। এর পর ২০১৪ সালে ‘ওকা লায়লা কোসাম’ দিয়ে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ করেন। এর পর হৃতিক রোশনের সঙ্গে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় ‘মাহেঞ্জোদারো’র মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন। 

গত বছর মুক্তি পেয়েছে পূজা হেগড়ে অভিনীত ও রহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সার্কাস’। রণবীর সিং ছাড়াও এতে শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জসসি গিল অভিনয় করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit