শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

স্মার্ট বাংলাদেশ গড়তেই নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ১১টায় যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৬দিন ব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি জানান, পাঠ্যবইয়ে সামান্য কিছু ভুল রয়েছে যেগুলো সংশোধনে কাজ চলছে। কথিত মিথ্যাচার ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই ও অপশক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ’নতুন শিক্ষাক্রমে জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে, মূল্যবোধ গড়ে উঠবে, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা সচিব সোলেমান খানসহ শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৬ দিনব্যাপী প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৮২৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৪৪০জন ও ছাত্রী ৩৮৪ জন। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছে যশোরের ৬টি মাঠ। ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলকে নিয়ে গঠিত পদ্ম, রাজশাহী ও দিনাজপুর অঞ্চলকে নিয়ে গঠিত চাঁপা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলকে নিয়ে বকুল এবং বরিশাল ও খুলনা অঞ্চল নিয়ে গঠিত হয়েছে গোলাপ। এ চারটি অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগীদের নিয়ে হচ্ছে এ প্রতিযোগিতা।

প্রতিযোগিতার পুরস্কার হিসেবে প্রথম হওয়া শিক্ষা প্রতিষ্ঠানকে এক লাখ, দ্বিতীয় হওয়া প্রতিষ্ঠানকে ৭০ হাজার ও তৃতীয় হওয়া প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া বিজয়ী প্রতিযোগীদের ট্রফি, মেডেল, প্রাইজবন্ড ও সনদপত্র দেয়া হবে।

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit