শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আজ সাপ্তাহিক তিতাসের সম্পাদক ও লেখক রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আজ ২ ফেব্রুয়ারি সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও লেখক রেজাউল করিমের ১ম মৃত্যুবার্ষিকী। আজকের দিনটিতে কোরআন খতম, মসজিদে মিলাদ মাহফিলসহ পারবারি কর্মসূচী গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন রেজাউল করিমের বড় ছেলে, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি।

সাপ্তাহিক তিতাস পরিবার অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে, সাপ্তাহিক তিতাস সম্পাদক রেজাউল করিম ইন্তেকাল করেছেন ।গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)।  সাংবাদিক, লেখক ও ব্রাহ্মণবাড়িয়ার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিমের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিকের জীবনের সমাপ্তি ঘটল। নিভে গেল ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকতার জগতের উজ্জ্বল বাতিঘর।

দীর্ঘদিন সাপ্তাহিক সাকিয়াত সংবাপত্রে কাজ করার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বপ্রথম প্রকাশিত সংবাপত্র “সাপ্তাহিক তিতাস” এর মালিকানা লাভ করেন এবং প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যান সে দায়িত্ব। তার সুযোগ্য নেতৃত্ব, অসামান্য সাংগঠনিক দক্ষতা পত্রিকাকে দ্রুততম সময়ে পাঠকপ্রিয় করে তোলে।
তিনি মৃত্যুর পূর্বে যাদের জন্মে ব্রাহ্মণবাড়িয়া ধন্য, ভাষা আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া, জাতীয় কবির মর্মকাহন নামের পাঠক প্রিয় তিনটি বই প্রকাশ করেন। গত বছরের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭ টায় শহরের কাজীপাড়ার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেজাউল করিমের মৃত্যুর মধ্য দিয়ে এক সফল সাংবাদিকের জীবনের সমাপ্তি ঘটে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit