রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

মাঠে নামছে পিএসজি, মেসি একাদশে থাকবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেসক্ : মেসি-নেইমার-এমবাপ্পেত্রয়ী নিয়েও স্বস্তি নেই পিএসজি শিবিরে। লিগে শেষ ২ ম্যাচে জয়বঞ্চিত তারা। তবে আরেকটি ম্যাচ হারলেই টেবিলের শীর্ষস্থানটা হারাতে হতে পারে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। মঁপিলিয়েরের বিপক্ষে নামার আগে এমন সমীকরণ বড় চাপ তৈরি করছে পিএসজি শিবিরে। পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করার মিশনে পিএসজি একাদশে পাচ্ছে না নেইমারকে। চোটের কারণে মাঠের বাইরে থাকবেন তিনি। তবে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির কোনো ইনজুরি না থাকায় মঁপিলিয়েরের বিপক্ষে থাকছেন তারা।

অবশ্য পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা দলটির সঙ্গে সবশেষ সাক্ষাৎটা আত্মবিশ্বাস জোগাবে পিএসজিকে। নেইমারের জোড়া গোলে ৫-২ ব্যবধানে বড় জয় এনে দিয়েছিল গ্যালতিয়েরের দলকে। সঙ্গে বর্তমানে লিগের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেও সে ম্যাচে বল জালে পাঠান। লিগে টানা ৩ হারের পর সবশেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মঁপিলিয়েরে। দলটির বিপক্ষে শেষ ৬ লিগ ম্যাচের পরিসংখ্যানেও এগিয়ে পিএসজি। ৩ জয়ের বিপরীতে তাদের হার ২টি।

এদিকে, শেষ ৯ ম্যাচে হারের মুখ দেখেনি বার্সা। বেটিসের বিপক্ষে সবশেষ দেখাতেও ২-১ ব্যবধানে জয়ের রেকর্ড কাতালান ক্লাবটির পক্ষে। তবে জাভির দলের জন্য মাথাব্যথার কারণ হতে পারে প্রতিপক্ষের মাঠ। নিজেদের মাঠে শেষ ৮ ম্যাচে মাত্র ১ হার বেটিসের। এই ম্যাচে উসমান দেম্বেলেকে পাচ্ছে না বার্সেলোনা। ফরাসি এই উইঙ্গার প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে পূর্ণশক্তির দল না পেলেও, টেবিলের ছয় নম্বরে থাকা বেটিসকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী কাতালান শিবির। এই ম্যাচে জিতলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা আটে নিয়ে যাবে তারা।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit