বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

অনির্বাচিত সরকার এলে অশুদ্ধ হবে সংবিধান: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে কিছু জ্ঞানীগুণী লোক আছেন। যারা বলেন, দু-চার বছরের জন্য একটা অনির্বাচিত সরকার এলে মহাভারত অশুদ্ধ হবে না। ২০০৭ সালে এসেছিল এমন সরকার আমরা দেখেছি।’

তিনি বলেন, ‘তখন কী হয়েছিল? জোড়াতালি দিয়ে দল গঠন করা হয়েছিল। অনির্বাচিত সরকার এলে মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে সংবিধান।’শেখ হাসিনা বলেন, ‘বাংলা ভাষা মধুর ভাষা। রবীন্দ্রনাথের লেখা পড়া যাবে না, বলা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়ে কীভাবে বাংলা সাহিত্য হবে। সেখানেও  আমাদের সংগ্রাম করতে হয়েছে। এমনকি কাজী নজরুল ইসলামের কবিতায়ও একটা মুসলমানি ভাব দেয়ার চেষ্টা করা হলো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনুবাদের ব্যাপারে আমি বলব, বছরে একটা দুটো বই অনুবাদ হবে তা নয়; বাংলা ভাষায় যত বই বের হয়, সব অনুবাদ করতে হবে। এ ক্ষেত্রে মাতৃভাষা ইনস্টিটিউট মূল ভূমিকা নিতে পারে।’শেখ হাসিনা আরও বলেন, ‘জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আমি প্রতিবার জাতিসংঘে মাতৃভাষা বাংলায় ভাষণ দিই। যে ভাষার জন্য আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে গেছে, সে ভাষার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।’

বাংলা ভাষায় রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কথা ধরেন, আমি ইংরেজি জানি না, কী করব। জজ সাহেব রায় দিয়ে দিলো, কী দিয়ে দিলো বুঝলাম না। এ জন্য এখন থেকে বাংলা ভাষায় রায় দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মকে যত বেশি সাহিত্যের দিকে আনতে পারব, খেলাধুলা ও সংস্কৃতির দিকে আনা যাবে, তারা ততটা সৃজনশীল হবে। মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। এখন সবাই বই পড়তে চায় না, তাই অডিওর ব্যবস্থা করা যেতে পারে। যদিও বই পড়ার তৃপ্তি আলাদা। এ ছাড়া বাংলা সাহিত্যের যত বই বের হবে, সব কটি বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে। তাহলেই সারা বিশ্ব আমাদের কথা জানবে।’

শেখ হাসিনা বলেন, ‘সারা দেশে কালচারাল সেন্টার করা হয়েছে। আমরা জেলায় জেলায় বইমেলা করছি। এভাবে আমাদের বিভিন্ন দেশেও বইমেলা করার উদ্যোগ নেয়া যেতে পারে। কূটনীতিকদের মাধ্যমে সেই ব্যবস্থাটা করা প্রয়োজন। এতে আমাদের ভাষা ও সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।’তিনি বলেন, ‘দেশের প্রতিটি সাহিত্যকর্ম অডিও ভার্সন করে দিলে আরও বেশি পাঠক তৈরি হবে। তরুণ প্রজন্ম অডিও শুনতেই বেশি অভ্যস্ত। তবে কাগজের বইয়ের অনুভূতিই অন্যরকম।’

এবার বইমেলায় নতুন-পুরানো মিলিয়ে ১৩৬টি বই প্রকাশ করবে বাংলা একাডেমি। তার মধ্যে বইমেলার প্রথম দিনে ‘শেখ মুজিবুর রহমান রচনাবলি’, ‘অসমাপ্ত আত্মজীবনী: পাঠ বিশ্লেষণ’, ‘আমার দেখা নয়াচীন: পাঠ বিশ্লেষণ’, ‘কারাগারের রোজনামচা: পাঠ বিশ্লেষণ’, হাসান আজিজুল হকের ‘সাবিত্রী উপাখ্যান’-এর ইংরেজি অনুবাদ ‘দ্য লেটার অব সাবিত্রী’র মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বইমেলার উদ্বোধনী মঞ্চে এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেয়া হয়। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ পান ১৫ জন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit