বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বেনাপোলে ফেনসিডিল, নগদ সাড়ে ১৩ লাখ টাকাসহ মাদক চোরাকারবারী আটক

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর)সংবাদদাদা ।
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

মনিরুল ইসলাম মনি ; শার্শা(যশোর)সংবাদদাদা : যশোরের বেনাপোলের একটি বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৩ লাখ ৫৮ হাজার টাকা, ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৩৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত মঙ্গলবার ৩১ জানুয়ারী রাত ১০ টার দিকে বেনাপোলের বলফিল্ড এলাকায় আটক আলমগীর হোসেনের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর বেনাপোল পুটখালি গ্রামের নজরুল ইসলামের ছেলে। সম্প্রতি এক কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনে এখানে বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, বেনাপোল পোর্ট থানার বলফিল্ড সংলগ্ন বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের পিছনে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে মাদকদ্রব্য লুকায়িত অবস্থায় রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহলদল সেখানে উপস্থিত হলে আলমগীর হোসেন দৌড়ে পলানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। বিজিবি‘র জিজ্ঞাসাবাদে সে একজন স্বর্ণ ও মাদক পাচারকারী ব্যবসার সাথে জড়িত এবং তার বাড়িতে ফেনসিডিল আছে কলে স্বীকার করে।

পরে তার বাড়ি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ১৩ লাখ ৫৮ হাজার ৫৩৫ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত নগদ টাকা ও মাদকের সর্বমোট সিজার মূল্য ১৪ লাখ ৩৮ হাজার ১৩৫ টাকা।আটককৃত আসামী, নগদ টাকা ও মাদক বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে এলাকার লোকজন জানান, আলমগীর হোসেন একজন মাদক ও স্বর্ণ চোরাকারবারী। আলমগীর হুন্ডি ও স্বর্ণ পাচারের সাথে দীর্ঘদিন জড়িত থেকে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি ও ধনসম্পদ গড়ে তুলেছেন। কিছুদিন আগে তিনি এক কোটি টাকা দিয়ে বেনাপোলে একটি বাড়ি কেনেন। সম্প্রতি তিনি ওই বাড়িতেই বসবাস করে স্বর্ণ ও মাদক কারবারী করে আসছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit