শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

যে কৌশলে এরদোগানকে হারাতে চান বিরোধীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হারানোর পরিকল্পনা নিয়েছেন বিরোধীরা। এ লক্ষ্যে বিরোধী ছয়টি দলের একটি জোট গঠন করা হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে— তুরস্কে আবারও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, যদি আগামী নির্বাচনে জোটটি বিজয়ী হতে পারে।

তিনি আরও বলেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের পাশাপাশি সংসদের ভূমিকা এবং স্বাধীন বিচারব্যবস্থা রয়েছে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে এরদোগানকে ক্ষমতাচ্যুত করতে জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেবে ন্যাশনাল অ্যালায়েন্স। যদিও তারা প্রার্থীর নাম এখনো ঘোষণা করেননি। আগামী ১৪ মে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিগত ২০ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোগান। ২০১৮ সালে তার সরকার প্রধানমন্ত্রী ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্ট সিস্টেম চালু করে। একই সঙ্গে প্রেসিডেন্টকে অনেক ক্ষমতা প্রধান করে দেশটির পার্লামেন্ট। 

এর আগে ২০১৬ সালে এরদোগানকে হটাতে সামরিক অভ্যুত্থান হয়, যা  ঠেকিয়ে দিতে সমর্থ হয় দেশটির জনগণ। মূলত তার পরই বিভিন্ন বিষয় শক্ত হাতে দমন করতে হয় তুর্কি নেতাকে। এ কারণে বিরোধীরা তার বিরুদ্ধে একনায়কতন্ত্র কায়েমের অভিযোগ করে আসছে। ‘টেবিল অব সিক্স’-এ থাকা অন্য দলগুলো হলো– গুড পার্টি, ফেলিসিটি পার্টি, ডেমোক্র্যাটিক পার্টি, প্রোগ্রেস পার্টি ও ফিউচার পার্টি।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit