শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

বিয়ের জন্য যে ধরনের পাত্র খুঁজছেন রাইমা সেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৪ Time View

বিনোদন ডেস্ক : মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তার মা খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেন। রূপ-গুণের সেই ধারা ধরে রেখেছেন রাইমাও। তার মোহময়ী চাহনি যেমন ভক্তদের হৃদয়ে স্পন্দন বাড়িয়ে দেয়, আবার তার সাবলীল অভিনয়েও ফুটে ওঠে মুগ্ধতার গোলাপ।

তা হলে কেমন পাত্র চান মহানায়িকার নাতনি? সেটিও স্পষ্ট করলেন। তার দাবি— ‘ভালো মানুষ চাই। আমার এমন একজন মানুষ চাই, যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না।’

রাইমা সেনের হাতে বরাবরই একটি আংটি দেখা যায়। এ নিয়ে অনেকের ধারণা— তিনি হয়তো বাগদান সেরে রেখেছেন। কিন্তু অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, ‘আংটিটি পরে থাকি বলে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই— আমি সিঙ্গেল।’

এদিকে আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে রাইমা সেন অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। এটি নির্মাণ করেছেন সায়ন্তন ঘোষাল। সিরিজটি দেখা যাবে জিফাইভে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম চ্যাটার্জি।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit