সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে দিনমজুরের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ আলী (৪৫) উপজেলার উপজেলার কেশুরবাগ গ্রামের আবুল কালামের ছেলে। সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুর ২টার দিকে উপজেলার কেশুরবাগ গ্রাম থেকে এ দিনমজুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।  
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পরিবারের সদস্যদের অজান্তে দুপুর পৌনে ১২টার দিকে বসত ঘরের সিলিং ফ্যানের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।  তার স্ত্রী স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আবু জাফর বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, নিহত আলী বিগত আট বছর যাবত মানসিক রোগে ভুগছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit