মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নাম জারী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নাম জারী ক্যাম্পেইন অনুষ্ঠিত। গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি এর আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ই-নাম জারী ক্যাম্পেইন এ সভাপতিত্ব করেন ও ভূমি ই-নাম জারী বিষয়ে আলোচানা করে ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

ক্যাম্পেইন অনুষ্ঠানে ভূমি ই-নাম জারী বিষয়ে তথ্য তুলের ধরে আলোচনা করেন উপজেলা সহকারী কশিমনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুম্মান আক্তার সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও স্থানীয় জন সাধারণ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাস্তবায়নে ছিলেন, আইন শৃঙ্খলা সম্পর্কিত উপজেলা কমিটি ফুলবাড়ী, তদারককারী দপ্তর, উপজেলা ভূমি অফিস, আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ, অর্থায়নে ছিলেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাপান)।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit