শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

নরসিংদীতে বিএনপির ৫ নেতা গ্রেফতার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক করার অভিযোগে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫ বিএনপি নেতাকে আটক করেছে পলাশ থানা পুলিশ। রোববার সকাল ১১ টায় উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগদী এলাকা থেকে তাদের আটক করা হয়।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন (কালা জাহাঙ্গীর), ডাংগা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুজ্জামান, ঘোড়াশাল পৌরসভা কৃষকদলের সভাপতি লোকমান হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, রোববার সকালে ভাগদী এলাকায় কতিপয় নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে একত্রিত হয়েছেন এমন গোপনে সংবাদ পেয়ে পুলিশ তাদের আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলার পলাতক আসামী।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit