সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

সানিয়া মির্জার অশ্রুসিক্ত বিদায়ে যা বললেন শোয়েব মালিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চলতি মৌসুম শেষেই বিদায় বলবেন টেনিসকে। এর আগেই, এবার ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্ল্যামে হেরে চোখের পানিতে বিদায় নিয়েছেন টেনিসের এ মহাতারকা! সানিয়া মির্জা ও রোহান বোপান্না জুটি অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস-এর ফাইনালে ব্রাজিলের জুটি লুইসা স্টেফানি ও রাফায়েল মাতোসের কাছে হেরেছেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার পরেও সেই ম্যাচে হেরে জীবনের শেষ গ্র্যান্ডস্ল্যাম শেষ করলেন সানিয়া মির্জা।

এই ম্যাচের প্রায় দশ ঘণ্টা পরে স্ত্রী সানিয়াকে শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক। শুক্রবার সন্ধ্যায় এক টুইটে তিনি লিখেছেন, খেলাধুলার জগতে সব নারীর কাছেই তুমি আশার প্রতীক ছিলে। গোটা টেনিসজীবনে যা যা অর্জন করেছ, তার জন্য অত্যন্ত গর্বিত। তুমি অনেকের কাছে অনুপ্রেরণা। এ ভাবেই শক্তিশালী হয়ে আগামী দিনে এগিয়ে যাও। অবিশ্বাস্য টেনিসজীবনের জন্যে অনেক শুভেচ্ছা। 

জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার পরেও সানিয়াকে কোনো শুভেচ্ছা জানাননি শোয়েব। সেই শুভেচ্ছাবার্তা এলো শেষ ম্যাচের পর। গতকাল ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে সানিয়ার হারের বিষণ্ণ দৃশ্যের প্রতিফলন ঘটে। কান্নায় ভেঙে পড়েন ভারতীয় এ টেনিস তারকা। তিনি বলেন, আমি কাঁদছি, এটা আসলে খুশির অশ্রু। চোখের এই জল দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল ১৮। সেরিনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম। আমার জীবনে রড লেভার এরিনার আলাদা জায়গা রয়েছে। গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শেষ করার জন্য এর থেকে ভাল জায়গা আমার কাছে নেই।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে পেশাদার টেনিসে খেলছেন তিনি। এরপর টানা ১৯ বছর ধরে টেনিসের শীর্ষ পর্যায়ে খেলছেন হায়দরাবাদি এই টেনিস সেনসেশন। দ্বৈত র‍্যাঙ্কিংয়ে এক সময়ের বিশ্বসেরা তিনি, জিতেছেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাও। একক লড়াইয়েও সানিয়ার পরিসংখ্যানটা নেহায়েত মন্দ নয়। ২০০৭ সালে টেনিস র‍্যাঙ্কিংয়ের ২৭তম অবস্থানে এসেছিলেন তিনি, যার ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী নারী টেনিস খেলোয়াড় বনে যান সানিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit