মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রথম দিনে অনুপস্থিত ৫৩ পরীক্ষার্থী ফিলিস্তিনিদের উচ্ছেদে যৌন নিপীড়নকে হাতিয়ার করছে ইসরাইলিরা রেশন দুর্নীতির মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি নুসরাত! এপ্রিলের ২০ দিনেই এলো ২২২ কোটি ডলার রেমিট্যান্স হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক, যেসব আলোচনা হলো হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : পাঠ্যপুস্তক না খুলে দেখেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গুজবে কান না দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড নামের একটি রিসোর্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আপনারা যারা আমার মন্ত্রণালয়ের আছেন, তারাও সবাই বইটা খুলে দেখেন নাই। যা যা এদিক-সেদিক শুনছেন, সবাই ফিসফিস করে আশপাশের আত্মীয়স্বজন সবাইকে জিজ্ঞেস করেন, আসলেই কি এটা লিখছে, এটাতো ভালো কাজ হয় নাই! বলেন কিনা?  আসলে বইটা কেউ খুলে দেখেন নাই। অথচ বইটা দেখা সবচেয়ে সোজা। বাড়ির আশপাশে স্কুল আছে, আপনাদের সন্তানরা সেখানে পড়াশুনা করছে, আপনারা সেখানে গিয়ে দেখুন। তাছাড়া মোবাইলে ইন্টানেটের মাধ্যমে এনসিটিবির ওয়েবসাইটে গেলেই বই পাবেন, বইয়ের পুরোটা আছে। একটু খুলে দেখে নেবেন, যেই যেই পাতায় যেসব ভুল আছে বলতেছে, আদৌ তা আছে কিনা? খুঁজে দেখবেন।

দীপু মনি বলেন, আমি মনে করি একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সত্যতা যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। অতএব গুজবে কান দেবেন না। চিলে কান নিয়ে গেছে শুনেই চিলের পিছে দৌড়াবেন না। আগে কানে হাত দিয়ে দেখুন কান আছে কি না। শিক্ষামন্ত্রী দীপু আরও বলেন, ভুল হয়ে থাকলে স্বীকার করে নেব। আমরা যারা কাজের সঙ্গে যুক্ত ছিলাম তারা কেউ ফেরেশতা নই, সবাই মানুষ। আমরা সতর্কতার সঙ্গে কাজ করেছি, তবুও ভুল হতে পারে। মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল হলে সংশোধন করব, কিন্তু যা বলা হচ্ছে তা সবগুলোই মিথ্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা) বেলায়েত হোসেন তালুকদার, কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit