রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

পায়েলকে বিয়ে করে বিব্রতকর পরিস্থিতিতে তৌসিফ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : শাহেদের নতুন বিয়ে হয়েছে, বাসর রাত। শাহেদ তার বউ সূচির হাত ধরতে গেলো রোমান্টিক ভাব নিয়ে। কিন্তু সূচি ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে নিলো। তার চোখে ভয়ার্ত দৃষ্টি। শাহেদ ভাবলো মেয়েটাকে সময় দেওয়া উচিত।

কিন্তু না। সময় দিয়েও অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কিছুতেই শাহেদের বৌ বুঝতে চাইছে না, বিয়ের পর হাত ধরা অন্যায় কিছু না! এমনই এক বিয়ে পরবর্তী মজার ও বিব্রতকর ঘটনা নিয়ে নির্মাণ হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বউ বোঝে না’।

বিশেষ এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। আরো আছেন সবুজ সানী। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম।  

নাটকটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, ভ্যালেন্টাইনের নাটক। ফলে রোমান্টিক বিষয়টা আছে। তবে গল্পটা বেশ আলাদা। রয়েছে দারুণ সব সাসপেন্স। তাই আগাম কিছু বলতে চাচ্ছেন না অভিনেতা।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, বিশ্ব ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) আয়োজনে ‘বউ বোঝে না’ মুক্তি পাচ্ছে সিএমভি;র ইউটিউব চ্যানেলে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit