শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু হচ্ছে আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : আজ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। শুক্রবার (২৭ জানুয়রি) বিকেল ৫টার দিকে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে।

এই উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। উৎসবের দ্বিতীয় দিনে আয়োজকরা নতুন প্রজন্মের প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের হাতে তুলে দেবেন ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার ১৪২৯’।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর অনুষ্ঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

একক ও দলীয় সঙ্গীতানুষ্ঠান এবং আবৃত্তি দিয়ে সাজানো উৎসবটি প্রতিদিন বিকেল ৫টা থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের প্রয়াত উপনেতা বেগম সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit