মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে নিম্নমানের কাজ বন্ধে বাধা, ঠিকাদারের হাতে প্রকৌশলী হেনস্তার অভিযোগ সাজেকে চা পান করে ১২ শ্রমিক গুরুতর অসুস্থ ! জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে ব্রাজিলের বিদায়ে কাফুর আবেগঘন বার্তা তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড

আপ-বিজেপি গন্ডগোলে আবার দিল্লির মেয়র নির্বাচন ভন্ডুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আম আদমি পার্টি (আপ) এবং বিজেপির কাউন্সিলরদের সংঘাতের জেরে আবার ভেস্তে গেল দিল্লি পৌরসভার মেয়র নির্বাচন প্রক্রিয়া। আপ কাউন্সিলরদের প্রতিবাদ উপেক্ষা করে সাক্সেনা নিযুক্ত রিটার্নিং অফিসার তথা বিজেপি কাউন্সিলর সত্য শর্মা, মঙ্গলবার অল্ডারম্যানদের শপথ নিতে ডাকলে সভায় উত্তেজনা ছড়ায়। ৬ জানুয়ারির পরে মঙ্গলবারও শেষ পর্যন্ত ভেস্তে যায় মেয়র নির্বাচন পর্ব।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর আগেই ১০ জনকে মনোনীত সদস্য হিসাবে ঘোষণা করেছিলেন। তিনি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এ কাজ করছেন বলে অভিযোগ তুলেছিল আপ। শুক্রবার সত্য এক অল্ডারম্যানকে শপথ নিতে ডাকলে বাধা দেন আপ কাউন্সিলরেরা। ডিসেম্বরে নিবার্চনে দিল্লি পৌরসভার ২৫০ আসনের ১৩৪টি ওয়ার্ডে জিতেছিল কেজরীওয়ালের আপ। ক্ষমতাসীন বিজেপি পায় ১০৪ আসন। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা। তবে দিল্লির মেয়র নির্বাচনে সেখানকার রাজ্যসভার ৩ জন ও লোকসভার ৭ জন সাংসদ এবং ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে। যার অর্থ, মোট ২৭৪টি ভোটের মধ্যে যে দল ১৩৮টি ভোট পাবে, সেই দলের প্রার্থীই মেয়র পদে জয়ী হবেন।

অঙ্কের হিসাবে ১৩৪ জন কাউন্সিলর, রাজ্যসভার ৩ জন সাংসদ এবং‌ ১৩ জন বিধায়কের ভোট আপের পক্ষে রয়েছে। অর্থাৎ, সকলে ভোট দিলে ১৫০টি ভোট পেয়ে মেয়র নির্বাচনে আপের প্রার্থীরই জেতা উচিত। অন্যদিকে, বিজেপি নির্বাচনে জেতে ১০৪টি আসনে। পরে এক জন নির্দলীয় কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। এ ছাড়া লোকসভার ৭ সাংসদ এবং ১ জন বিধায়কের ভোট বিজেপি পক্ষে ছিল। সে ক্ষেত্রে সব মিলিয়ে পুরসভায় এই মুহূর্তে নরেন্দ্র মোদীর দলের শক্তি ১১৩। কিন্তু অঙ্কের হিসাবে জয় অসম্ভব হলেও পদ্ম-শিবির মেয়র নির্বাচনে প্রার্থী দেয়ায় নতুন করে অশান্তি তৈরি হয় দিল্লিতে।

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit