শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

একটুতেই গা গুলিয়ে বমি আসে? ঘরেই রয়েছে সমাধান

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পেট রোগা বাঙালি কখনও পড়েন ডায়ারিয়ার কবলে, কখনও গ্যাস বা অ্যাসিডিটি, আবার মাঝে মধ্যে গা-গুলিয়ে বমি নিয়ে জেরবার। বমি বমি ভাব খুবই অস্বস্তিকর এক সমস্যা। এই সমস্যায় ভুগলে সারা দিনটা মাটি। শরীর ক্লান্ত থাকে, দুর্বল মনে হয়। কোনও কিছু খাওয়া যায় না। সারা শরীর যেন উথাল-পাতাল করতে থাকে।

এবার ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার হাত থেকে মিলবে মুক্তি। বাড়িতে থাকা এই জিনিস গুলোই আপনাকে বমি ভাব থেকে স্বস্তি দিতে পারে।

চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই সমস্যার সমাধান করবেন….

> বমি ভাব, বমি এবং পেটের অন্যান্য সমস্যা সারাতে দারুণ কার্যকর আদা। এক টুকরো আদা চিবিয়ে খেতে পারেন, রান্নায় ব্যবহার করতে পারেন, অথবা আদা চা বানিয়ে খেতে পারেন। আদা খাওয়া নিরাপদ, তবে অতিরিক্ত খাওয়া একেবারেই ঠিক নয়।

> বমি বমি ভাব হলে লেবুর সতেজ স্বাদ দারুণ কাজ করে। লেবুর রসে নিউট্রালাইজিং অ্যাসিড থাকে, যা বাইকার্বোনেট যৌগ গঠন করে, যার ফলে বমি বমি ভাব দূর হয়। এক গ্লাস উষ্ণ পানিতে লেবুর রস এবং এক চিমটি লবণ মিশিয়ে পান করুন।

> পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলের গন্ধও বমি বমি ভাব কমাতে সাহায্য করে। আপনি আপনার হাতে কয়েক ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল ঘষে তার গন্ধ শুকতে পারেন।

> রান্নায় ব্যবহৃত নির্দিষ্ট কিছু মশলাও বমি ভাব কমাতে সাহায্য করে। মৌরি গুঁড়া, দারুচিনি গুঁড়া এবং জিরা বমি ভাব এবং বমির চিকিৎসায় ব্যবহৃত হয়। আপনি এই সব মশলা দিয়ে চা বানিয়ে খেতে পারেন।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit