রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সিমোপা’র ৮০৭ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান সিলেট মোবাইল পাঠাগারের (সিমোপা) ৮০৭ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মোবাইল পাঠাগারের সহ-সভাপতি, হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার দেলোয়ার হোসেন দিলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔপন্যাসিক সিরাজুল হক। সাহিত্য আসরে পঠিত লেখার উপর আলোচনা করেন গল্পকার মিনহাজ ফয়সল।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি ছয়ফুল আলম পারুল, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, ছড়াকার কবির আশরাফ, গল্পকার ইমরান ইমন, কবি জেনারুল ইসলাম, বৃক্ষপ্রেমিক এম এ গফফার, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, গীতিকার বাহা উদ্দিন বাহার, কবি জুবের আহমদ সার্জন, ছড়াকার ফতুল করিম হাসান, খালেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit