শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

বিয়ে না দেওয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে বিয়ে না দেওয়ায় অভিমান করে বিপ্লব (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 

রোববার সকালে কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়া মোকছেদ আলমের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত বিপ্লব মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

কোনাবাড়ী থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, কোনাবাড়ী থানাধীন বাইমাইল পূর্বপাড়া ভাড়া বাসায় বাবা মার সঙ্গে থাকত বিপ্লব। বাবা তাকওয়া গাড়ি চালাতেন, মা কাজ করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়। প্রতিদিনের মতো তার বাবা মা সকালে বাসা থেকে বের হয়ে গেলেও কিছুক্ষণ পর তার বাবা ফিরে আসেন। এসে দেখেন তার ছেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

তিনি আরও বলেন, কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল তার বাবা মাকে। কিন্তু তার বয়স না হওয়ায় বাবা-মা বিয়ে দিতে রাজি হয়নি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।  

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit