রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে রণবীরের ভয়ংকর রূপ ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প, তবে… এক লাখ ৯১ হাজার ৭৮০ কোটি টাকার প্রভিশন ঘাটতি দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’ বিপজ্জনক সিদ্ধান্ত, ভয়ংকর বিপদ ডেকে আনছেন ট্রাম্প ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আছেন সিক্যুয়েলের অপেক্ষায় ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দিতে’ বললেন কমল হাসান ইরানের কুদস ফোর্সের প্রধানই মোসাদ এজেন্ট, খামেনি হত্যার সহযোগী? ভালো জীবনের খোঁজে দেশ ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী যুবক আটক : পতাকা বৈঠকে ফেরত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে ২৫ পিস ফেনসিডিল সহ সলেট (২৪) নামে বাংলাদেশী এক মাদক পাচারকারী যুবক আটক হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ওপার ভারত ভূখন্ড থেকে তাকে আটক করা হয়। সে জামালপুর আশ্রয়ন কলোনীর মোশারফ হোসেনের ছেলে। পরে মাদক সহ আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, ভারত থেকে মাদক পাচারকালে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের ওপার ভারত সীমানার নাসিরাপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল মাদক পাচারকারী সলেটকে ২৫বোতল ফেনসিডিল সহ আটক করে ক্যাম্পে নেয়। খবর পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিওপি কমান্ডার বিএসএফ’র হাতে আটক বাংলাদেশীকে ফেরত চেয়ে ভারতের নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পে পত্র দেয়। পত্র পেয়ে শনিবার দুপুর ২.৪৫ টায় ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রহমান ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক ইন্সপেক্টর বাসুদেব শর্মা। ৩.৩০টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে থানায় মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার শর্তে ২৫বোতল ফেনসিডিল সহ মাদক পাচারকারী সলেটকে বিজিবি’র কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে তাকে দৌলতপুর থানা সোর্প করে বিজিবি।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit