শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

দলবদলে অনিয়মের দায়ে জুভেন্তাসের ১৫ পয়েন্ট জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠের সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না জুভেন্তাসের। মৌসুমের শুরু থেকেই ব্যর্থতা সঙ্গী হয়েছিল ইতালিয়ান ক্লাবটির। তবে মাঝ মৌসুমে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ‘তুরিনের বুড়ি’রা। কিন্তু ঠিক এমন সময়ে বেশ বড় ধাক্কা খেল ক্লাবটি।

দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১৫ পয়েন্ট জরিমানা করা হয়েছে জুভেন্তাসকে। যার ফলে ক্লাবটি এখন পয়েন্ট টেবিলের ৩ নম্বর থেকে ১০ নম্বরে নেমে গেছে। 

ইতালিয়ান ফুটবল ফেডারেশন জুভেন্তাসের এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি অতীত ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালকের ওপর বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করেছে আদালত।

আর্থিক হিসাব-নিকাশকে কৃত্রিমভাবে সমৃদ্ধ করতে দলবদল নিয়ে মিথ্যাচার করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শাস্তি পেয়েছে জুভেন্তাস। তবে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবে ইতালিয়ান ক্লাবটি।

এর আগে গত নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবের সভাপতি আন্দ্রে আগনেল্লি ও সহসভাপতি পাভেল নেদভেদ। দুজনই যথাক্রমে ২৪ মাস ও ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন।

গত বছরের এপ্রিলে জুভেন্তাসসহ একাধিক ক্লাবের বিরুদ্ধে শুরু হয় তদন্ত। জুভেন্তাস অবশ্য শুরু থেকেই কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়ানোর কথা অস্বীকার করে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit