শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

বিশ্বব্যাংকের এমডি বাংলাদেশে আসছেন শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View

ডেস্ক নিউজ : বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ শনিবার বাংলাদেশে তার প্রথম সফরে ঢাকায় আসছেন।

ভ্যান ট্রটসেনবাগ তার তিন দিনের সফরে আগামী ২২ জানুয়ারী বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কি করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে করে দেখিয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে তার ৫০ বছরের অংশীদারিত্ব এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’

ভ্যান ট্রটসেনবার্গ সফরকালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন এবং বিশ্বব্যাংকের সহায়তাপুষ্ট প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার তার সঙ্গে থাকবেন।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit