মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

নওগাঁয় র‌্যাবের হাতে মাদক সহ মাদক ব্যবসায়ী আটক

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর মাদক বিরোধী অভিযানে জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত মাদ্রাসা এলাকা হতে ফেন্সিডিল সহ এক জন পেশাদার মাদক ব্যবসায়কে আচক করেছ।

র‌্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামি সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ০০.৩০ ঘটিকার সময় জেলার ধামইরহাট থানাধীন উত্তর চক রহমত মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী সুরুজ ইসলাম লিটন (২৯) হাতেনাতে গ্রেফতার করে। সুরুজ ইসলাম লিটন জেলার ধামইরহাট উপজেলার উত্তর চক রহমত গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। উল্লেখ্য, সুরুজ ইসলাম লিটন উত্তর চক রহমত মাদ্রাসা এলাকার একজন মাদক ব্যবসায়ী। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit