মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম

দেশে চক্ষু রোগসহ অসংক্রামক রোগ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৩৪ Time View

স্বাস্থ্য ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে চক্ষু রোগসহ অসংক্রামক রোগ বাড়ছে। এ রোগগুলোর মাধ্যমে ৬৭ শতাংশ মৃত্যু হচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বাড়ছে, এর যত্রতত্র ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এ বিষয়ে একটি আইন প্রণয়ন হচ্ছে।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ে চার বিভাগে ১৩টি জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন আই কেয়ার সেন্টারের উদ্বোধন উপলক্ষে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জ সদর হাসপাতালে বেগম ফজিলাতুন্নেছা মুজিব আই কেয়ার প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত উন্মোচন হয়। বর্তমানে দেশে অন্ধত্বের হার এক শতাংশ। যা ২০ বছর আগের জনসংখ্যার ৩৫ শতাংশ কম। চোখের ছানিজনিত অন্ধত্ব যা আগে ১১ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ১৭ হাজার। বর্তমানে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে ছানি রোগী রয়েছে ৩ লাখ ৯০ হাজার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, পঞ্চাশোর্ধ্ব জনগণের মধ্যে ভারতে অন্ধত্বের হার পৌণে দুই শতাংশ। নেপালে আড়াই শতাংশ, সেখানে আমাদের দেশে দেড় শতাংশ। ত্রিশোর্ধ্ব জনগণের মধ্যে পাকিস্তানে অন্ধত্বের হার পৌনে তিন শতাংশ, সেখানে আমাদের দেশে শূন্য দশমিক সাত শতাংশ।  

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit