বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বিশ্বনবী (সা.)-এর জন্য যে সাহাবি জীবনের ঝুঁকি নিয়েছিলেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : উহুদ যুদ্ধে প্রিয় নবীজি (সা.)-কে স্বীয় কাঁধে বহন করে রক্ষা করা বীর সাহাবি তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.)। তাঁর উপনাম আবু মুহাম্মদ। তিনি মক্কার বিখ্যাত ‘কুরাইশ’ গোত্রের ‘বনু তামিম’ শাখার সন্তান। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবির একজন এবং তৃতীয় খলিফা নির্বাচনের জন্য ওমর (রা.)-কর্তৃক গঠিত ছয় সদস্যবিশিষ্ট শুরা কমিটির অন্যতম সদস্য। তিনি বেশি দানশীলতার কারণে তালহা আল-খায়ের ও তালহা আল-ফায়্যাজ নামে প্রসিদ্ধ। এই উপাধিগুলো তাঁকে দিয়েছেন রাসুল (সা.)। ইবনে আসির (রহ.) তালহা (রা.) সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুল (সা.) আমাকে উহুদ যুদ্ধে ‘তালহা আল-খায়ের’, উসরার যুদ্ধে ‘তালহা আল-ফায়্যাজ’ ও হুনাইন যুদ্ধে ‘তালহা আল-জুদ’ বলে সম্বোধন করেছেন। তিনি রাসুল (সা.)-এর একে একে দুই স্ত্রীর বোনকে বিয়ে করেছেন। (আত-তাবাকাতুল কুবরা : ৩/১৬০; আল-ইসবাহ ৩/৪৩০)

উহুদ যুদ্ধে নিজে ক্ষতবিক্ষত হয়েও নবীজি (সা.)-কে রক্ষায় জীবনবাজি রেখে লড়াই করেছেন। এ কারণে পরবর্তী সময়ে রাসুল (সা.) তাঁর ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি জীবিত শহীদকে দেখতে চায়, সে যেন তালহাকে দেখে। বীর এই সাহাবি ইসলামের সূচনাপর্বে মাত্র ১৫ বছর বয়সেই আবু বকর (রা.)-এর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। তিনি আবু বকর (রা.)-এর হাতে ইসলাম গ্রহণকারীদের মধ্যে চতুর্থ ব্যক্তি। (উসদুল গাবাহ : ২/৪৬৮)

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit