মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

নতুন মূদ্রানীতিকে ইতিবাচক হিসাবে দেখছেন ব্যবসায়ীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : মূদ্রানীতিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বলছেন, পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণ সহায়তা তহবিল কাঁচামাল আমদানির ক্ষেত্রে সহায়ক করবে। চাপ কমবে রিজার্ভের ওপর। তবে অর্থনীতিবিদরা বলছেন, মূদ্রানীতিতে ডলার সংকট কাটানোর নির্দেশনা নেই। 

অর্থনীতির চাপ সামাল দিতে মুদ্রানীতিতে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। পাশাপাশি জানুয়ারি-জুন সময়ের জন্য ঘোষিত মুদ্রানীতিতে পরিপালন করা হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কিছু পরামর্শও।  

তুলে দেয়া হয়েছে আমানতের সুদহারের সর্বোচ্চ সীমা। ভোক্তা পর্যায়ে সুদহার ৩ শতাংশ বাড়িয়ে উন্নীত করা হয়েছে সর্বোচ্চ ১২ শতাংশে। শিল্পখাতের ঋণের সুদ সর্বোচ্চ ৯ শতাংশই বহাল রাখা হয়েছে। 

কেন্দ্রিয় ব্যাংকের এই নীতিকে ব্যবসাবান্ধব বলছেন ব্যবসায়ীরা। স্থানীয় মুদ্রার মাধ্যমে ঋণ সহায়তা ব্যবসা-বাণিজ্যের জন্য সহায়ক হবে বলে মনে করছেন তারা। একইসাথে কমবে রিজার্ভের ওপর চাপও।

নীতি সুদহার হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পদক্ষেপকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।  তবে ডলার সংকট কাটাতে মূদ্রানীতি সুষ্পষ্ট দিক-নির্দেশনা থাকা দরকার ছিল বলে মনে করছেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর।

ঘোষিত মুদ্রানীতিতে বড় ঋণ গ্রহীতাদের আগের মতোই সুবিধা দেয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit