মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

মনিরামপুরে বিএনপি কার্যালয় অবরুদ্ধ বাড়ি বাড়ি পুলিশি অভিযান, আটক ১

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগের রাতে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ রাতভর অভিযান চালিয়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়েছে। অভিযানে পুলিশ পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বরকে আটক করে। বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সোমবার মনিরামপুরে পুলিশি বাধায় বিএনপি পালন করতে পারেনি। বরং অভিযোগ রয়েছে পুলিশ দুপুর থেকেই দলিয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে। মোড়ে মোড়ে পুলিশ তল্লাশি চালায়।

থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচি পালনের আগে রোববার রাতভর পুলিশ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তল্লাশি করে। এ সময় পুলিশ পৌর বিএনপির সহসভাপতি সন্তোষ স্বরকে আটক করে। গভীর রাতে পুলিশ অভিযান চালায় জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, যুবদল নেতা আইয়ুব আলীসহ অসংখ্য নেতাকর্মীর বাড়িতে। সোমবার সকাল থেকে পৌরশহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।

দুপুর থেকেই পুলিশ বিএনপির দলিয় কার্যালয় মূলত: অবরুদ্ধ করে রাখে। কাউকে দলিয় কার্যালয় ও তার আশপাশে ঢুকতে দেয়া হয়নি। ফলে কেন্দ্রীয় কর্মসূচি বিএনপি পালন করতে পারেনি। থানা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন অভিযোগ করেন, সরকার অপকর্ম ঢাকতে বিক্ষুব্ধ গণতন্ত্রকামীদের উপর পুলিশকে লেলিয়ে দিয়েছে। ফলে পুলিশ বিএনপির নিরিহ নেতাকর্মীদের গ্রেফতারসহ হয়রানি করছে। তিনি অবিলম্বে আটক বিএনপি নেতা সন্তোষ স্বরের মুক্তি দাবি করেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, পুলিশ বিএনপির কোন কর্মসূচিতে বাধা প্রদান করেনি। তবে বিএনপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযানের ব্যাপারে ওসি জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করেছে মাত্র।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit