সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

আল্লাহ ছাড়া কারো নামে কসম নয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : সমাজের বহু মানুষকে মা-বাবা, মসজিদ, মাদরাসা, বিদ্যা-বুদ্ধি, খাবার-পানীয় ইত্যাদির নামে কসম করতে দেখা যায়। ইসলাম আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করতে নিষেধ করেছে। অন্য কারো নামে কসম করাকে শিরকতুল্য অপরাধ ঘোষণা দিয়েছে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) ওমর ইবনুল খাত্তাব (রা.)-কে বাহনে আরোহণ করা অবস্থায় তাঁর পিতার নামে কসম করতে দেখলেন। তিনি তাদের ডেকে বললেন: সাবধান! আল্লাহ তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। কেউ কসম করতে চাইলে সে যেন আল্লাহর নামে কসম করে, নইলে যেন চুপ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১০৮)

অধিক কসম করা নিন্দনীয় : ইসলাম অধিক পরিমাণ কসম করা পছন্দ করে না। অধিক পরিমাণ কসম করা থেকে বিরত থাকতে উৎসাহিত করেছে। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আনুগত্য কোরো না প্রত্যেক এমন ব্যক্তির, যে বেশি কসমকারী, লাঞ্ছিত।’ (সুরা কলম, আয়াত : ১০)

কসম কেবল আল্লাহর নামে : মুমিন কেবল আল্লাহর নামেই কসম করবে, অন্য কারো নামে কসম করবে না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা তোমাদের পিতার নামে কসম করবে না, মাতা বা দেব-দেবীর নামেও না। কেবল আল্লাহর নামেই কসম করবে। আর আল্লাহর নামে কসম করার ব্যাপারে তোমাদের সত্যবাদী থাকতে হবে তথা মিথ্যা কসম খাবে না।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৩২৪৮)

প্রয়োজনে কসমের অনুমতি : ইসলাম প্রয়োজনের সময় কসম করার অনুমতি দিয়েছে। বিশেষত ইসলামী আদালতের নির্দেশ পালনার্থে কসম করা যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কসম করার জন্য তোমাকে যে ব্যক্তি চাপ দেয় বা দাবি জানায় তার উদ্দেশ্যের অনুকূলে তোমাকে কসম করতে হবে। অন্য বর্ণনায় এসেছে, প্রতিপক্ষের নিয়ত বা উদ্দেশ্যের অনুকূলে করা যাবে।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৫৩)

আল্লাহ সবাইকে অনর্থক কসম থেকে বেঁচে থাকার তাওফিক দিন। আমিন

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit