শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার কোন বিকল্প নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : রোববার রাতে কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ . নাইম হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছাগল বিতরণ কালে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

কারণ গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের ফলে বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। জনগণ এর সুফল ভোগ করছে। তাই আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনার কোন বিকল্প নাই। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান ইদয় চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা মো. রায়হান আলী জানান, কাহারোল উপজেলা এগ্রিকালচার ইনোভেশন ফান্ড-২ এর আওতায় পয়েশ ছাগল পালন সিআইজি এর ২০ জন সদস্যদের মাঝে ৬০ টি ছাগী, ২টি পাঠা, ২০ টি মাচা বিতরণ করা হয়।

এছাড়া এই প্রকল্পটি দেশের ২৭০টি উপজেলার নির্বাচিত সুফলভোগীদের মাঝে কার্যক্রম চলমান আছে। কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ১৮টি সিআইজি ৩৬০টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় ফ্রি ভ্যাকসিনেশন, কৃমিনাশক ঔষধ বিতরণ, ইনফারটিলিটি ক্যাম্পেইন, মাঠ দিবস আয়োজন, প্রদর্শণী প্রদান করা হয়ে থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit