শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

হাসি-খুশি এবং আড্ডায় ঢাবির তিন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সারাদিন বর্ণাঢ্য নানা আয়োজনে হাসি, খুশি ,আড্ডা এবং আনন্দঘন পরিবেশেঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আরবী বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী আজ ১৪ জানুয়ারি (২০২৩) শনিবার বিশ্ববিদ্যালয়ের পৃথক পৃথক স্থানে অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. আতহার উদ্দিনের সভাপতিত্বে বিভাগীয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সংসদ সদস্য মিসেস মেহের আফরোজ চুমকি সম্মানিত অতিথি এবং হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা , অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল মুজাদ্দেদী আল ফেসানী এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসফাক আহমদ। অনুষ্ঠানে বিভাগের কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক ঐতিহ্যবাহী বিভাগ মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক আলোকসজ্জা করা হয়।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. দিদার-উল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সুইমিং পুলে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল ফজল মীর বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আখতার হোসেন খান, আওয়ামী লীগ নেতা এডভোকেট   এবিএম রিয়াজুল কবীর কাওছার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা হায়দার আলী লেলিন সহ বিভাগের সাবেক এবং বর্তমান সহস্রাধিক শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আরবী বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ। এতে আরো বক্তব্য রাখেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুল কাদির।সকাল থেকেই কেউ  পাঞ্জাবি -পায়জামা এবং কেউ শুট -কোট পরে টিএসসির মাঠে হাজির হন বিভাগের সাবেক এবং বর্তমান সহস্রাধিক শিক্ষার্থী। সকাল দশটায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা করা।উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে নিজ নিজ বিভাগে মৌলিক ও প্রায়োগিক গবেষনা পরিচালনার লক্ষ্যে একটি করে গবেষণা ফান্ড প্রতিষ্ঠার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমন সমৃদ্ধ হবে তেমনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ  করে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার প্রতি শ্রদ্ধাশীল থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit