রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

পচা গন্ধে ঘরে মিলল অর্ধগলিত লাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মধ্যে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিক খবর দিলে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া খলিল গেট এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন আহমেদ (৬০)। তিনি ওই এলাকার সাবেরুল ইসলামের চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করতেন।

টঙ্গী পূর্ব থানার এসআই সুমন খান জানান, শুক্রবার রাতে স্থানীয়রা ওই ভবনের কক্ষের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত বোরহান ওই কক্ষে একাই বাস করতেন। প্রায় ১০ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক বলেন, প্রায় দেড় বছর আগে আমার বাসায় ভাড়া নেন বোরহান। গত কয়েক দিন যাবত তাকে বাসা থেকে বের হতে দেখা যায়নি। লাশ পচে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেই।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, লাশের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/সকাল ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit