বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

পৌষ সংক্রান্তি উপলক্ষে লালবাজারে ৩দিন ব্যাপী মৎস মেলার উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর উদ্যোগে শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌষ সংক্রান্তি উপলক্ষে ৩দিন ব্যাপী মৎস মেলার উদ্বোধন করা হয়।৩দিন ব্যাপী মৎস মেলার ফিতা কেটে উদ্বোধন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ। এসময় তিনি বলেন, ঐতিহ্যবাহী এই লালবাজারে মৎস্য ব্যবসায়ীদের অনেক সুনাম রয়েছে।

প্রতি বছরই লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা হয়। সিলেটের বিভিন্ন স্থান থেকে দেশী প্রজাতির মাছ এখানে এনে বিক্রি করেন ব্যবসায়ী। ক্রেতারাও তাদের পছন্দমত মাছ ক্রয় করেন। এ যেন ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে একটি মেলবন্ধন তৈরী হয়। তিনি এ ধরনের মেলা আওয়াজনের জন্য লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনেটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল, পরিচালক সুয়েব আহমদ, লালবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, লালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতি লি. এর সভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, সদস্য দারা মিয়া, হীরা আলম, সালা উদ্দিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit