শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্র রাজ্যে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলায় দ্রুতগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন নারী, দু’জন শিশু ও একজন পুরুষ রয়েছেন। এদিকে, নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি আর্থিক সাহায্য ও আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ বহনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডের।

সূত্র : এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit