শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিদ্যুতের দাম বাড়ানোর কারণ জানালেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : ফের বেড়েছে বিদ্যুতের দাম। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধি করে গেজেট জারি করে সরকার।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের সার্বিক আর্থিক অবস্থা বিবেচনা ও বিতরণ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম ৫ শতাংশ সমন্বয় (বাড়ানো) করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের মূল্য শতকরা ৫ ভাগ সমন্বয় করা হয়েছে। লাইফ লাইন গ্রাহকদের ইউনিটপ্রতি ৩ টাকা ৭৫ পয়সার স্থলে ৩ টাকা ৯৪ পয়সা দিতে হবে। অর্থাৎ ইউনিটপ্রতি ১৯ পয়সা বাড়বে। লাইফ লাইন গ্রাহক রয়েছে ১ কোটি ৬৫ লাখ।

তিনি বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে আমদানি করা তরল গ্যাসের ব্যাপক ব্যবহার, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকা মানের অবমূল্যায়নের ফলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে প্রায় ২০ শতাংশ বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে।

তিনি আরও বলেন, বিতরণ কোম্পানিগুলো পাইকারি পর্যায়ে প্রায় ২০ শতাংশ মূল্যবৃদ্ধির বিপরীতে তাদের আর্থিক ক্ষতি পূরণের জন্য অন্তত ১৫ দশমিক ৪৩ শতাংশ খুচরা বা ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য আবেদন করে।

কিউএনবি/অনিমা/১৩.০১.২০২৩/সকাল ১০.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit