বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : আগামী ২৯ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে।বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়। 

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, এ তারিখগুলো বিশ্ববিদ্যালয় মনে করলে পরিবর্তন করতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit