রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

কুকুরের কামড়ে প্রাণ গেল ফুটবলারের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : কুকুরের কামড়ে আহত হয়ে মারা গেছেন জাম্বিয়ার সাবেক খেলোয়াড় ফিলেমন মুলালা। 

শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সে নিজ বাড়িতে পালিত তিন কুকুরের হামলার শিকার হন তিনি। 

ইএসপিএনের খবরে বলা হয়, কেপটাউন এফসি ও দিনামোস এফসিতে খেলার সুবাদে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন মুলালা।

ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুৎ-বিভ্রাট চলছিল। বিস্তারিত বর্ণনা দিয়ে প্রভিন্স পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন স্যাম সেলানায়ানে বলেন, ‘তাদের বাসাটি ব্যস্ত রাস্তার পাশে। গাড়ি আর পথচারীর দিকে তাকিয়ে কুকুরগুলো প্রায়ই ঘেউ ঘেউ করে। সেদিন কুকুরের শব্দ শুনে দেখতে বের হয়েছিলেন মুলালা। বিদ্যুৎ ফিরে এলে তার স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাগানে নিথর অবস্থায় খুঁজে পান তিনি।’

ফিলেমন মুলালার মৃত্যুতে শোকবার্তা জানিয়ে বিবৃতি প্রকাশ করে জাম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/রাত ১০:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit