রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা সড়কে ড্রাম ট্রাক চাপায় শিশু নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৩২৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় তাসমিয়া আক্তার নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া কেন্দুয়াব গ্রামের হোসেন আলীর মেয়ে।

পুলিশ ও ডাংগা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার বাদল মিয়া জানান, সকাল থেকে এনডিএ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি ড্রাম ট্রাক পাঁচদোনা-ডাঙ্গা সড়ক নির্মাণের কাজ করছিলো। দুপুর ১২টার দিকে ট্রাকটি ডাঙ্গার কেন্দুয়াব গ্রামের ঠৈঙ্গারদী এলাকায় পৌঁছালে সড়ক পার হতে যাওয়া তাসমিয়া নামের তিন বছরের এক শিশুকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশু তাসমিয়ার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ড্রাম ট্রাক জব্দ ও চালককে আটক করে পুলিশ। ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারী উপপরিদর্শক) খাইরুল ইসলাম জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit