শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

বাবর আজমকে চাপে রাখা হচ্ছে, মত সাবেক অধিনায়কের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে চাপে রাখা হচ্ছে বলে মনে করছেন সাবেক অধিনায়ক ও প্রধান কোচ মেসবাহ উল হক।  

পাকিস্তান স্থানীয় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ৪৮ বছর বয়সি মিসবাহ বলেন, স্টেকহোল্ডাররা বাবর আজমকে চাপে রেখেছে। 

‘সব খেলোয়াড়, নির্বাচক মণ্ডলী, বোর্ড বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। সব পক্ষের জন্য কল্যাণকর এমন সম্মিলিত সিদ্ধান্ত আসা উচিত’।

সাবেক মিডলঅর্ডার এই ব্যাটসম্যান বলেন, পিসিবি যদি মনে করে পরিবর্তন (অধিনায়কত্ব) আনা জরুরি তাহলে সবাই মিলে বসা উচিত। নিজেদের মধ্যে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

‘আপনি যখন মনে করবেন যে, বিকল্পটা জরুরি হয়ে পড়েছে তখন সেটি করতে কোনো ক্ষতি নেই। পাকিস্তানের ক্রিকেটের কল্যাণে যেকোনো সিদ্ধান্ত হতে পারে। অন্যের কারণে যেন সিদ্ধান্ত তৈরি না হয় অথবা কারো উচিৎ নয় কাউকে চাপে রাখা।  যেহেতু এই প্রভাব পুরো টিমের ওপর পড়ে তাই উচিৎ হবে এগুলো এড়িয়ে যাওয়া। 

মেসবাহ খেলার প্রস্তুতির কথা তুলে ধরে এই সংবাদ সম্মেলনে বলেন, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব প্রস্তুতি শেষ হয়েছে।

টেস্ট সিরিজ এবং সাদা বলের ক্রিকেটের এর জন্য পৃথক অধিনায়ক করার প্রস্তাবের নিন্দা করেন মিসবাহ। টেস্টে-ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভিন্ন অধিনায়ক নিয়োগ দিয়ে খেলোয়াড়দের মধ্যে হয়তো প্রতিযোগিতা বাড়ানো সম্ভব কিন্তু রাজনৈতিক প্রভাবের সুযোগ তৈরি হবে। 

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit