শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

জিদানের কাছে ক্ষমা চাইলেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে তীব্র সমালোচনার মুখে জিনেদিন জিদানকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লা গ্রেত।  গতকাল জিদানের কাছে ক্ষমা চেয়ে গ্রায়েত বলেন, ‘আমি মন্তব্যগুলোর জন্য ক্ষমা চাইছি। এতে আমার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল না, কোচ ও খেলোয়াড় নিয়ে বিবেচনাও ছিল না। আমার আসলে আরএমসিকে সাক্ষাৎকার দেওয়া ভুল হয়েছে। ওরা দুই সেরা খেলোয়াড়ের মধ্যে বিতর্ক তৈরি করতে চেয়েছিল। ’

বিষয়টির সূত্রপাত হয় দিদিয়ের দেশমের চুক্তি নবায়নকে ঘিরে। ২০২৬ সাল পর্যন্ত ফ্রান্সের কোচ থাকছেন তিনি। যদিও বিশ্বকাপের পর জিদানের কোচ হওয়ার গুঞ্জন ছিল অনেক বেশি। যদিও এখন ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন চলছে। এই বিষয়টি নিয়েই বিরূপ মন্তব্য করে বসেন লা গ্রেত।  

ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার তাতে মাথাব্যথা নেই (জিদান ব্রাজিলের কোচ হলে)। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশমের বিদায়ের অপেক্ষায় ছিল… কিন্তু দেশমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়। ’

‘জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। দেশমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনও ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়…। ’ জিদানের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি না, এই প্রশ্নে লু গ্রেত ক্ষিপ্ত হয়ে বলেন, ‘জিদান আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কি না? অবশ্যই নয়। চেষ্টা করলেও আমি তার ফোন ধরতাম না। ’

ফ্রান্সের ফুটবল ইতিহাসে জিনেদিন জিদানের নাম যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা কারও অজানা নয়। দেশটিকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। অথচ সেই জিদানকেই এভাবে অসম্মান করায় তোপের মুখে পড়েন ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি। দেশটির ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই লা গ্রেতের সমালোচনা করেছেন।  

জিদানকে অপমান করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো তরুণ পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী বলেন, ‘জিদানই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না। ’ এমনকি বিবৃতি দিয়ে জিদানের পাশে দাঁড়ানোর বার্তা দেয় রিয়াল মাদ্রিদ। চারদিক থেকে এত সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইলেন লা গ্রেত।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit